× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্সি বদলে বদল এসেছে সিলেটের ভাগ্যেরও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭ পিএম

বিশেষ জার্সি পরে খেলেছিলেন শান্ত-মিঠুনরা      ছবি: সিলেট স্ট্রাইকার্স

বিশেষ জার্সি পরে খেলেছিলেন শান্ত-মিঠুনরা ছবি: সিলেট স্ট্রাইকার্স

নাজমুল হোসেন শান্তদের জার্সিগুলো শুক্রবার কি কিছুটা আনকোরা লেগেছিল? নেপথ্যের কারণ না জানলে দর্শক হিসেবে চোখে পড়ার কথা। সিলেট স্ট্রাইকার্স তো বিপিএলে এবার গোলাপি ও কালো সংমিশ্রণে বানানো জার্সি পরে খেলছে। মনের অজান্তেই প্রশ্ন জাগতে পারে, শান্ত-মিঠুনদের গায়ে কেন সবুজ রঙের জার্সি! ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এমন উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলটির মিডিয়া বিভাগ জানিয়েছে, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার সবুজ ও কালো রঙের মিশেলে জার্সি বানানো হয়েছে। জার্সিতে খেলোয়াড়দের নাম ও নম্বর লেখা রয়েছে বাংলায়। সিলেটের বিভিন্ন স্থাপনাও ঠাঁই পেয়েছে নতুন জার্সিতে। আছে সিলেটের বিখ্যাত আলী আমজাদের ঘড়ির চিত্র। বিশেষ এই জার্সি বৃহস্পতিবার উন্মোচন করেন ভাষা সৈনিক মোহাম্মদ আব্দুল আজিজ।

গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ওই বিশেষ জার্সি পরেই খেলেছিলেন শান্তরা। সিলেট পর্ব শেষের আগে জার্সিতে বদল আসা সিলেটও আমূল বদলে গেছে। টানা পাঁচ হারের পর বিপিএলের এবারের আসরে প্রথম জয়ও পেয়েছে মোহাম্মদ মিঠুনের দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা