× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কার বড় লক্ষ্যে বিপাকে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৬ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৩ পিএম

ছবি - আ ই আলীম

ছবি - আ ই আলীম

শিরোপায় চুমু আঁকতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েদের চাই ১৪৯ রান। তা টপকানোর মিশনে নেমে কঠিন বিপাকে পড়েছে স্বাগতিকরা। ইতোমধ্যে তারা ৪ উইকেট খুইয়েছে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান।  রাবেয়া আক্তার (১০) ও উন্নতি আক্তার (২) দলের হাল ধরার চেষ্টায় আছেন। 

শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত ৬৬ রান এসেছে নেতমি পর্নার ব্যাট থেকে।

এদিন লঙ্কান দুই ওপেনার নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গার জুটি থেকে আসে ১০৪ রান। তাতেই শক্ত ভিত পায় সফরকারীরা।  

ইনিংসের ১৫তম ওভারে বিহাঙ্গার বিদায়ে প্রথম উইকেট পায় বাংলাদেশ।  তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার। তিনি অর্ধশতক থেকে একরান দূরে থেকে সাজঘরে ফেরেন। 

বিহাঙ্গা ব্যর্থ হলেও পর্না ঠিকই ফিফটির দেখা পেয়েছেন। ৫৭ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন। সবমিলিয়ে শ্রীলঙ্কা ১৪৮ রানের পুঁজি পায়।  বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রাবেয়া, নিশি ও জান্নাতুল মাওয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা