× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের টিকিট পেল আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ২২:৩৮ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ২৩:১৩ পিএম

আর্জেন্টিনার ফুটবলারদের উল্লাস

আর্জেন্টিনার ফুটবলারদের উল্লাস

অলিম্পিক প্রাক-বাছাইয়ের শুরুতেই হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু টানা দুই জয়ে আলবিসেলেস্তেরা কক্ষপথে ফিরেছে। সুবাদে অলিম্পিকের বাছাইয়ের মূল পর্বে নাম লিখেছেন আকাশি-নীল জার্সিধারীরা। তাদের আগেই অলিম্পিক বাছাইয়ের মূল পর্বে নাম লিখেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। তাদের সঙ্গী হয়েছে প্যারাগুয়েও। 

আজ বুধবার ভোরে চিলিকে মোকাবিলা করে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। দুই দলের জন্যই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। তবে একতরফা লড়াইয়ে ৫-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তির জুনিয়র টিম।

ক্যাপ্টেন থিয়াগো আলমাদা উপহার দেন ২ গোল। সঙ্গে সতীর্থদের দিয়েও করান একটি গোল। নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরি গোলের দেখা পাননি। সতীর্থদের গোলেও রাখতে পারেননি অবদান। তবে ঠিকই নিজের জাত চিনিয়েছেন মাঠের লড়াইয়ে।

ম্যাচের প্রথমার্ধ তেমন ভালো কাটেনি আর্জেন্টাইন যুবাদের। প্রথমার্ধের শেষ মিনিটে দলকে এগিয়ে দেন থিয়াগো আলমাদা। 

বিরতির পর চিলির জালে আরও চার গোল দেয় আর্জেন্টিনা। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন আলমাদা। এরপর তৃতীয় গোলে রেখেছেন অবদান। সান্তিয়াগো ক্যাস্ট্রোও এনে দেন গোল। ৬১ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ৭৯ মিনিটে চিলির জাল কাঁপান ফাকুন্দো কুইরোজ।

অতিরিক্ত সময়ে লুসিয়ানো গুন্দো জয়ের ব্যবধান ৫ গোলে নিয়ে যান। প্রতিপক্ষের কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি। ৭ পয়েন্টের পুঁজি নিয়ে বাছাইয়ের চূড়ান্ত পর্বে নাম লেখান আলবিসেলেস্তেরা। যেখানে আরও তিন ম্যাচে লড়তে হবে তাদের। সেখান থেকেই দলগুলো টিকিট কাটবে প্যারিস অলিম্পিকের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা