প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৬:১৮ পিএম
দ্রুত চলে যাওয়ার ব্যাখা দিয়েছেন মানচিনি— গোলডটকম
দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক জো হিয়ান-উ যখন গোল ঠেকিয়ে উল্লাস করছিলেন ঠিক তখন টিভি ক্যামেরা দেখা গেল, ডাগআউট থেকে দ্রুতপায়ে চলে যান রবের্তো মানচিনি। সৌদি আরবের দুটি শট ততক্ষণে আটকা পড়েছে প্রতিপক্ষের গোলরক্ষকের দেয়ালে। ম্যাচের ফলও অনেকটাই তখন অনুমেয়। আরব দেশটির অগ্রযাত্রা থেমেছে শেষ ষোলোতে।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে টাইব্রেকারে তাদের ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। অবশ্য আরব দেশটির বিদায় ছাপিয়ে ম্যাচটা আলোচনায় চলে এসেছে দলটির কোচ রবার্তো মানচিনির কারণে। দক্ষিণ কোরিয়ার শেষ পেনাল্টির আগে মাঠ ছেড়ে যান তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি ক্ষমা চেয়ে বলেছেন, ‘আগেভাগে চলে যাওয়া ক্ষমা চাচ্ছি। মনে করেছি ম্যাচটা শেষ। কাউকে অসম্মান করতে এমনটা করিনি।’
অথচ ম্যাচে ৯ মিনিটেও এগিয়েছিল সৌদি আরব। ১-০ গোলের লিড পেলেও নাটকীয়ভাবে যোগ হওয়া সময়ের শেষ দিকে তার দল সেটি হাতছাড়া করে গোলহজম কর। ১-১ সমতার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তার পর টাইব্রেকারে ম্যাচ গড়ালে সেখানে দুটি স্পট কিক মিস করে সৌদি আরব।
তখন শেষ স্পট কিকটি নেওয়ার কথা দক্ষিণ কোরিয়ার হাং হি চ্যানের। কিন্তু প্রতিপক্ষ দলের স্পট কিক না দেখেই ড্রেসিং রুমে চলে যান মানচিনি। সেই স্পট কিকেই মূলত দক্ষিণ কোরিয়ার বিজয় নিশ্চিত হয়েছে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।