× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিকান নেশন্স কাপ

হাকিমির ব্যর্থতায় মরক্কোর বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১১:২৩ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:৪২ পিএম

হাকিমির ব্যর্থতায় মরক্কোর বিদায়

কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো আফ্রিকান নেশনস কাপে ছিল হট ফেবারিট। কিন্তু শেষ ষোলো উতরানো হলো না তাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে নেশনস কাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো।

মরক্কোর ব্যর্থতার দায়ভার বর্তেছে দলনেতা আশরাফ হাকিমির ওপরই। ম্যাচ ঘড়ির ৮৪ মিনিটে পেনাল্টিতে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন তিনি।

মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ানো ম্যাচে প্রথমার্ধে দুই দলই সমানে সমান টক্কর দেয়। গোলশূন্য শেষ হয় এ অর্ধ।  দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৫৭ মিনিটে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলকে প্রথম গোলে আনন্দে ভাসান এভিডেন্স মাকগোপা। ৮৪ মিনিটে সমতায় ফেরার উপলক্ষ্য পায় মরক্কো। পেনাল্টিতে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন হাকিমি। পরে যোগ করা পাঁচ মিনিটের মাথায় মরক্কোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন টেবোহো মোকোয়েনা।

এ জয়ে কোয়ার্টার ফাইনালে কেপে ভার্দেকে পেয়েছে দক্ষিণ আফ্রিকা। রাতের অন্য ম্যাচে বুরকিনা ফাসোকে ২-১ গোলে হারিয়েছে মালি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা