× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক অন্তঃস্বত্তা, ফের অনুতপ্ত ওয়াকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ২০:২৭ পিএম

অ্যানির ইনবক্সে ওয়াকারের প্রেমিকা লরিন বলেছিলেন, ‘আমার দুই বাচ্চার বাবা তোমার স্বামী’

অ্যানির ইনবক্সে ওয়াকারের প্রেমিকা লরিন বলেছিলেন, ‘আমার দুই বাচ্চার বাবা তোমার স্বামী’

একবার দুবার করে কাইল ওয়াকার ভুলের পরিধি এতটা বাড়িয়েছেন যে, নিজেকেই ভুল মনে করছেন। ইংলিশ দৈনিক দ্য সানকে ইংলিশ ফুটবলার বলেছেন, ‘ভুল সম্ভবত সঠিক শব্দ নয়। এটা বেছে নিয়েছি, যা আমাকে কষ্ট দেয়।’ নিজের আহাম্মকির জন্য দুঃখ প্রকাশ করার জায়গাও হারিয়েছেন কাইল।

ম্যানচেস্টার সিটির রক্ষণের তারকার ঘটনাটি বেশ পেঁচাল। অ্যানি কিলনারের সঙ্গে বিয়ের আগে প্রেম করতেন কাইল। মডেল লরিন গুডম্যানের সঙ্গে সেই সম্পর্ক অনেকটা দূর গড়িয়েছিল। বিয়ে না হলেও একটি সন্তান ছিল লরিন-কাইলের। সেখানেই বাধে বিপত্তি। ওয়াকার এবং অ্যানি প্রেম করতেন তারও অনেক আগে থেকে। প্রায় এক যুগের সম্পর্ক পরিণতি পায় ২০২২ সালে।

তাদের ঘরে তিনটি সন্তানও আছে। নতুন করে আরেকবার অন্তঃসত্ত্বা হয়েছেন অ্যানি। কিন্তু এমন সময় লরিনের সঙ্গেও রাত কাটান কাইল। তার পেটেও সন্তান এসেছে। ইংলিশ তারকা পড়েছেন মহা বিড়ম্বনায়— ‘আমি যা করেছি, সেটা ভয়াবহ। পুরো দায় নিচ্ছি। আহাম্মকি করেছি, আহাম্মকের মতো সিদ্ধান্ত নিয়েছি।

মাসকয়েক আগে পরকীয়ায় জড়িয়ে আলোচনায় ছিলেন সিটির ইংলিশ ডিফেন্ডার। ম্যানচেস্টারের একটি পানশালায় অজ্ঞাত নারীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো ধরা পড়েন। তারপর আরও কয়েকটি ঘটনা সামনে আসে। ২০১৯ সালে ওয়াকারের তিন সন্তানের জননী অ্যানিকে ফাঁকি দিয়ে ইংলিশ মডেল লরিনের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়ান ইংলিশ ফুটবলার। এবার আরেকবার সেই কাণ্ড। লরিন জানিয়েছেন তিনি আরেকবার মা হতে যাচ্ছেন এবং এই সন্তানও ওয়াকারের। লরিন-ওয়াকারের আগের একটি সন্তানও আছে। 

ওয়াকারের প্রেমের কাণ্ড এখানেই শেষ নয়। তার আগে টিভি রিয়েলিটি স্টার লরা ব্রাউনের সঙ্গে গাড়িতে শারীরিক সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ওয়াকার। ঘটনার জেরে ইংলিশ ডিফেন্ডারকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রী অ্যানি। এবার আরেকবার বাসা ছাড়তে হয়েছে ওয়াকারকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা