× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সানজিদার ডেব্যু ম্যাচে ইস্টবেঙ্গলের ড্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৯:৪৩ পিএম

সানজিদার ডেব্যু ম্যাচে ইস্টবেঙ্গলের ড্র

ধারাভাষ্য কক্ষ থেকে বারবারই প্রশংসার বাণী ভেসে আসছিল বঙ্গনন্দিনীর নামে। ডেব্যু ম্যাচ। তবুও কী প্রাণবন্ত, আর ঝরঝরে ছিলেন সানজিদা আক্তার। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন। দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেছেন, পারেননি। সাপ্লাই লাইন ব্যাঘাত ঘটাতে নির্বিষ হয়ে পড়েন। দুর্বলতা দেখায় ইস্টবেঙ্গলও। শেষ অবধি ড্রতে সমাধান হয় ম্যাচ। টেবিলের তলানির দলের কাছে হারতে হারতে বেঁচে গেছে ইস্টবেঙ্গল। তাই ১ পয়েন্টে স্বস্তি খুঁজেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

মঙ্গলবার স্পোর্টস ওড়িশার বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান সানজিদা। দর্শকরা জমিয়ে বসার আগেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। একাধিকবার বিপক্ষ দলের ডি বক্সে হানা দেন সানজিদা। যেটির প্রয়োজন ছিল, সে অধরা গোলের দেখা পাচ্ছিল না দল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল ও স্পোর্টস ওড়িশা।

বিরতির পর ডেডলক ভাঙতে মরিয়া হয়ে ওঠে দুদল। দ্বিতীয়ার্ধে এলোমেলো খেলেছে ইস্টবেঙ্গল। নবাগত সানজিদাকে সুযোগসন্ধানী হতে দেয়নি ওড়িশা। তারা তার সাপ্লাই লাইন ভেঙে দেয়। সানজিদার দেওয়া কিছু পাস কাজে লাগাতে পারেননি সতীর্থরাও। আবার তাকে ক্লিয়ার পাসও দেওয়া যায়নি। শেষ সময়ে তিনি নিজেও পাসিংগুলো শতভাগ নিখুঁত করতে পারেননি। কিংবা বল নিয়ে প্রতিপক্ষের বক্সের দিকে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।

৭ দলের এই লিগে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা এফসি। ইস্টবেঙ্গল ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে। সাবিনার দল ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক স্টার্টের বিপক্ষে। ৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় ইস্টবেঙ্গলের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা