অলিম্পিক বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:০২ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:৩৮ পিএম
কনমেবল অঞ্চলের বাছাইয়ে ইকুয়েডরকে ২-১ ব্যবধানে হারিয়ে প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা পোক্ত করেছে ব্রাজিল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সবার ওপরে সেলসাওরা। আর্জেন্টিনা এখনও বাছাইপর্বের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অপেক্ষায় আছে।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। তৃতীয় স্থানে থাকা পেরুর পয়েন্ট ৩ ম্যাচে ৩। চতুর্থ স্থানে চিলি। এক ম্যাচ কম খেলে তাদেরও পয়েন্ট ৩। ২ ম্যাচ খেলে পয়েন্ট শূন্য উরুগুয়ের। টেবিলের তলানিতে তারা।
‘এ’ ও ‘বি’—এই দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ অলিম্পিকে।