× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ জামালের সঙ্গে সম্পর্ক শেষ মেসিডোনিয়ান কোচের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৪:৪৫ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৪:৪৭ পিএম

মার্জান সেকুলোভস্কি (ডানে)। ছবি : সংগৃহীত

মার্জান সেকুলোভস্কি (ডানে)। ছবি : সংগৃহীত

শেখ জামাল ধানমন্ডির সঙ্গে মাত্র আড়াই মাস সম্পর্ক টিকেছে মেসিডোনিয়া থেকে নিয়ে আসা কোচ মার্জান সেকুলোভস্কির। পারিবারিক কারণে ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। এমনটাই জানা গেছে ক্লাব সূত্রে।

চলতি মৌসুমে স্বাধীনতা কাপে মাত্র দুটি ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে পেরেছিলেন ৫০ বছর বয়সী কোচ। এরপরই দেশে ফিরে যেতে হয়েছে। দীর্ঘমেয়াদে ছুটি শেষে আর ঢাকায় ফেরা সম্ভব হচ্ছে না। ক্লাব ও কোচের মধ্যে সমঝোতার মাধ্যমে অবশেষে সম্পর্ক ছিন্ন হয়েছে।

তার জায়গায় সহকারী কোচ হিসেবে আপাতত দায়িত্বে আছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান মনি। তবে হেড কোচ হিসেবে দেশের আরেক এএফসি প্রো লাইসেন্সধারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে শেখ জামাল ৫ ম্যাচে দুই জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে ৫ স্থানে আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা