× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিশরের পর সেনেগালেরও বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১১:০৯ এএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১১:১৩ এএম

২০১৯ সালের পর আবার আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠেছে আইভরি কোস্ট। ছবি : এক্স

২০১৯ সালের পর আবার আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠেছে আইভরি কোস্ট। ছবি : এক্স

একের পর এক চমক দেখা গেছে আফ্রিকা নেশনস কাপের এবারের আসরে। এক দিন আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিসর। ডিআর কঙ্গোর কাছে পেনাল্টিতে হেরেছে মোহাম্মদ সালাহর দেশ। এবার বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেনেগালকেও। সোমবার রাতে পেনাল্টিতে হারিয়ে সেনেগালের বিদায় নিশ্চিত করেছে স্বাগতিক আইভরি কোস্ট।

ফিফা র‌্যাঙ্কিংয়ে সেনেগালের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও এ ম্যাচে সমানে সমান লড়াই করেছে আইভরি কোস্ট। তবে খেলায় প্রথম এগিয়ে গিয়েছিল সেনেগালই। ম্যাচের চতুর্থ মিনিটে সাদিও মানের অ্যাসিস্টে দলকে লিড এনে দেন মোহামাদু দিয়ালু। আইভরি কোস্ট ম্যাচে ফিরতে দারুণ প্রচেষ্টা চালিয়েছে। তাদের সব চেষ্টাই ব্যর্থতায় রূপান্তরিত করেছে সেনেগাল। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেনেগাল। অথচ এ অর্ধে বেশিরভাগ সময়ই বল ছিল স্বাগতিকদের পায়ে।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় আইভরি কোস্ট। সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির গোলরক্ষক এদিন সেনেগালের হয়ে দারুণ পারফর্ম করেছেন। বেশ কয়েকটি সেভ করেছেন এদুয়ার্দো মেন্ডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেও সেনেগাল লিড ধরে রাখে। গ্রুপ পর্বের ৩ নম্বরে থেকে রাউন্ড অব সিক্সটিনে ওঠা আইভরি কোস্টের বিদায় তখন অবশ্যম্ভাবী ধরা হচ্ছিল। সেটি হতে দেননি দারুণ খেলতে থাকা সেনেগালেরই গোলরক্ষক। তার কল্যাণে পেনাল্টি পায় আইভরি কোস্ট। স্পট কিক থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ফ্রাঙ্ক কেসি। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতি সাবধানি খেলায় সেখানে কোনো গোল পায়নি দুই দল। অবশেষে পেনাল্টি শুটে ৫-৪ ব্যবধানে সেনেগালের স্বপ্ন ভঙ্গ করে আইভরি কোস্ট। সেনেগালের হয়ে একমাত্র পেনাল্টি মিস করেছেন নটিংহ্যাম ফরেস্টের সেন্টারব্যাক মুসা নিখাতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা