× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুমরাহকে আইসিসির তিরস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৯:২৪ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৯:৪৩ পিএম

বুমরাহকে আইসিসির তিরস্কার

হায়দরাবাদ টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে স্বাগতিক ভারতকে ২৮ রানে হারায় ইংল্যান্ড। টম হার্টলির সাত উইকেট আর ওলি পোপের ১৯৬ রানের সুবাদে সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পান ইংলিশরা। কিন্তু ম্যাচের চতুর্থ দিন পোপকে কাঁধের সঙ্গে সজোরে ধাক্কা দিয়ে আইসিসি থেকে তিরস্কৃত হয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ।

আইসিসির ২.১২ ধারা অনুযায়ী, কোনো ম্যাচ চলাকালে ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ করলে লেভেল-১-এর শাস্তি পাবেন অভিযুক্ত ক্রিকেটার। সেক্ষেত্রে তাকে সতর্কতার পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে।

রবিবার (২৮ জানুয়ারি) প্রথম টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালে এ ঘটনা ঘটে। ৮১তম ওভারে বল করছিলেন বুমরাহ। সেই সময় একটি বলে রান নেওয়ার চেষ্টা করেন পোপ। বুমরাহ তার দৌড়নোর পথে চলে আসেন। ফলে পোপের সঙ্গে ধাক্কা লাগে তার। সঙ্গে সঙ্গেই বিরক্তি প্রকাশ করেছিলেন পোপ।

বুমরাহর বিরুদ্ধে এই ধারায় অভিযোগ তুলেছিলেন আম্পায়াররা। তাতে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে। যেটার মেয়াদ দুই বছর। এই সময়ের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন তিনি। যদিও গেল ২৪ মাসের মধ্যে এটাই প্রথম ডিমেরিট পয়েন্ট ডানহতি এই পেসারের।

বুমরাহকে বিষয়টি জানানো হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ছয়টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হবে দ্বিতীয় টেস্ট। যেখানে সমতা ফেরানোর লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা