× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএ কাপ

পঞ্চম রাউন্ডে লিভারপুল-ম্যান ইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১২:৩৩ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১২:৪৭ পিএম

ইউনাইটেডকে তবুও বেগ পোহাতে হয়েছে— ছবি : এক্স

ইউনাইটেডকে তবুও বেগ পোহাতে হয়েছে— ছবি : এক্স

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। তবে নরউইচ সিটিও ফিরতে সময় নেয়নি। ২২ মিনিটে সমতায় ফেরার পর ২৮ মিনিটে আবারও পিছিয়ে যায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষটি। দ্বিতীয়ার্ধে নরউইচকে আর কোনো সুযোগই দেয়নি লিভারপুল। 

একের পর এক গোলে প্রতিপক্ষকে ভড়কে দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল। রবিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে নরউইচকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে উঠেছে ক্লপের দল। 

একই দিনে নিউপোর্টের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের চতুর্থ বিভাগের দলটির সঙ্গে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে টেন হ্যাগের দলকে।

নিউপোর্ট, চলতি মৌসুমে ইংল্যান্ডের চতুর্থ বিভাগের লিগ টেবিলে ১৬তম স্থানে অবস্থান করছে। এমন এক দলের সঙ্গেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ইউনাইটেডের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা