× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিভারপুল বসেই মিসরের বিদায় দেখলেন সালাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১২:১৪ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১২:২২ পিএম

ডিআর কঙ্গোর কাছে পেনাল্টিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ সালাহর মিসর। ছবি : এক্স

ডিআর কঙ্গোর কাছে পেনাল্টিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ সালাহর মিসর। ছবি : এক্স

আফ্রিকা নেশনস কাপে আর ফেরা হচ্ছে না মোহাম্মদ সালাহর। রবিবার রাতে শেষ ষোলোর ম্যাচে তার দল মিসর হেরেছে ডিআর কঙ্গোর কাছে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর পেনাল্টিতে বাজিমাত করে কঙ্গো। তাদের কাছে ৮-৭ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা।

সান পেদ্রোয় খেলার ৩৭ মিনিটে মেশাক ইলিয়ার গোলে এগিয়ে যায় কঙ্গো। তবে বিরতির আগেই সমতায় ফেরে মিসর। মোস্তফা মোহামেদের পেনাল্টি গোল ম্যাচে রাখে মিসরকে। ১-১ সমতায় ফেরার পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল আর ব্যবধান বাড়াতে পারেনি। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। 

এ সময় দলকে লিড এনে দেওয়ার জন্য মরিয়া ছিলেন মিসরের ফুটবলাররা। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন মোহামেদ হামদি। তাতে বিপদ বাড়ে মিসরের। যদিও তারা গোল হজম করেননি।

এরপর খেলা টাইব্রেকারে গেলে ৭-৭ সমতার পর শট নিতে আসেন দুই দলের গোলরক্ষক। মিসরের গোলরক্ষক আবু গাবালের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। তবে ভুল করেননি কঙ্গোর গোলরক্ষক লিওনেল মাপাসি। দারুণ বুদ্ধিদীপ্ত শটে জাল খুঁজে নিয়ে কঙ্গোকে তুলে দেন কোয়ার্টার ফাইনালে।

এর আগে গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়েন মোহাম্মদ সালাহ। চোট কাটিয়ে মাঠে ফিরতে ফিরতে দুই ম্যাচ লাগবে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। পরে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য লিভারপুলে ফিরে যান মিসরীয় কিংবদন্তি। কিন্তু আর ফেলা হলো না তার। লিভারপুলে বসেই দেখলেন দলের পরাজয়। তার অভাব যেন হারে হারে টের পেল মিসর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা