× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশ্চিত হলো সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১০:৩৩ এএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১০:৪০ এএম

রাব্বিদের শেষ চারে ওঠার প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান

রাব্বিদের শেষ চারে ওঠার প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান

যুব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ২০১ রানে হারিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্স নিশ্চিত করে দলটি। তাতেই জানা গেল সুপার সিক্সে বাংলাদেশের দুই প্রতিপক্ষের নাম।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সে বাংলাদেশের সঙ্গী হয়েছে ভারত ও আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ‍ভারতের কাছে হেরে যাওয়ায় ‍পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান পেয়েছেন টাইগার যুবারা। আর তৃতীয় স্থান লাভ করেছে আয়ারল্যান্ড।

এ২ ও এ৩ হিসেবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড উঠেছে সুপার সিক্সে। সুপার সিক্সে ৩১ জানুয়ারি ব্লুমফন্টেইনে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। নেপাল উঠেছে ডি৩ হিসেবে। এরপর ৩ ফেব্রুয়ারি বেনোনিতে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও পরের দুটি ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করেছেন বাংলাদেশ যুবারা। ‘ডি’ গ্রুপে প্রথম ও তৃতীয় স্থান পাওয়া দলের মুখোমুখি হবেন জুনিয়র টাইগাররা। অর্থাৎ পাকিস্তান ও নেপালের সঙ্গে খেলতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের।

বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের সঙ্গে। গুণে-মানে-ঐতিহ্যে অনেক পেছনে থাকা নেপালের বিপক্ষে ফেবারিট হিসেবেই নামবেন বাংলাদেশের যুবারা। এ ম্যাচটি জুনিয়র টাইগারদের জন্য ডু অর ডাই। ‍এমনিতেই ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের চেয়ে ২ পয়েন্ট বেশি ভারতের।

তাই এ ম্যাচে হারলেই সেমিফাইনালের আগে বিদায়ঘণ্টা বেজে যাবে জুনিয়র টাইগারদের। আবার পাকিস্তানকে হারালেও বাংলাদেশ সেমিতে উঠবেই, তা নিশ্চিত করে বলা যায় না। সে ক্ষেত্রে অনেক ‘যদি-কিন্তু’র সমীকরণ মেলাতে হবে লাল-সুবজ প্রতিনিধিদের। তবে সেমির রেসে থাকার জন্য মাহফুজুর রহমান রাব্বি ব্রিগেডের জন্য প্রথম শর্ত, হারাতে হবে পাকিস্তানকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা