প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ২০:৫৪ পিএম
নিষেধাজ্ঞার কালো মেঘ সরে গেছে শ্রীলঙ্কার ক্রিকেট আকাশ থেকে। দেশটির ক্রিকেট বোর্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গত নভেম্বরে বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে এসএলসিকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তবে দুমাস না পেরুতেই সেই নিষেধাজ্ঞা তুলে নেয় আইসিসি।
আইসিসি জানিয়েছে, এরপর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তাদের বোর্ড। এখন আর সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন করছে না তারা, সে ব্যাপারে আইসিসির বোর্ড সন্তুষ্ট হয়েছে।