× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ২০:০০ পিএম

শিরোপা হাতে ইয়ানিক সিনার

শিরোপা হাতে ইয়ানিক সিনার

সেমিফাইনালের শুরুতেই দুই সেটে পিছিয়ে পড়েছিলেন। দানিল মেদভেদেভের বিদায়টা হতে পারত শেষ চারেই। কিন্তু প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে দেন এ রুশ তারকা। নাম লেখেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নির্ধারণী ম্যাচে। কিন্তু ফাইনালে এসে উল্টো চিত্রনাট্য লিখলেন মেদভেদেভ।

প্রথম দুটি জিতে এগিয়ে গিয়েও শিরোপা হাতছাড়া করলেন। ঘুরে দাঁড়ানোর রূপকথার গল্প লিখে শিরোপা জিতে নিলেন ইয়ানিক সিনার। পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনাল শেষে ইতালির সিনার হাসেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৩ গেমের শ্বাসরুদ্ধকর জয়ে।

টেনিস ক্যারিয়ারে এটাই সিনারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। তার দুর্বার এ জয়ে টেনিসের মেজর টুর্নামেন্টে ইতালিয়ানদের ৪৮ বছরের শিরোপা খরা কাটালেন সিনার। বনে গেলেন মেলবোর্নের নতুন রাজা।

আর মেদভেদেভ লিখলেন শিরোপা হাতছাড়া করার নতুন আক্ষেপের গল্প। ২০২২ সালের মেলবোর্নের ফাইনালেও দুই সেটে এগিয়ে ছিলেন মেদভেদেভ। কিন্তু দুর্ভাগ্য! ট্রফি জোটেনি কপালে। কিংবদন্তি রাফায়েল নাদালের কাছে রূপালি ট্রফি হাতছাড়া করেন তিনি। সেই ট্র্যাজেডি এবার নতুন করে পুনর্মঞ্চায়ন করলেন মেদভেদেভ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা