× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিদেশীয় সিরিজ

বাঘিনীদের হ্যাটট্রিক জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৭:২২ পিএম

ছবি :  সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের পর হ্যাটট্রিক করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ রবিবার  কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শেষ বলে শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানে জয় পেয়েছে স্বাগতিকরা।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আকতার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৪ রান করে স্বাগতিকরা। ইনিংসে সর্বোচ্চ ৫০* রান করেছেন রাবেয়া খান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন আফিফা আশহিমা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন দেওমি বিহঙ্গ বিজেরত্নে, শাসিনি জিমহানি বিজয়ারত্না ও মানুদি দুলানসা নানায়াক্কারা।

বাংলাদেশের ১১৫ রানের লক্ষ্যে সাবধানে এগোতে থাকে শ্রীলঙ্কা। স্বাগতিককের বিপক্ষে প্রথম মুখোমুখিতে হারের পর আজ নাগালের মধ্যে টার্গেট পায় তারা। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ যোগ করেন ৫৬ রান। বিহঙ্গা ৩৪ বল ৩০ রান করে ফিরলে জুটি ভাঙে। তার পদঙ্ক অনুসরণ করেন সেনারত্নাও। তিনি  ৩৭ বলে ২৭ রান করেন। তখন দলীয় স্কোর ছিল ৬৯।  আর জয় থেকে ৪৬ রান দূরে স্বাগতিকরা। উইকেটও পড়েছিল দুটি। তাও ম্যাচটি জিতে বাংলাদেশ। মূলত শেষের দিকে স্লো ব্যাটিং কাল হয় শ্রীলঙ্কার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা