প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৪:৪২ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:৫৭ পিএম
দ্বিতীয় ইনিংস ৭ উইকেট শিকার করে জয়ের নায়ক শোমার জোসেফ; ছবি : সংগৃহীত
একপ্রান্তে দাঁড়িয়ে রইলেন স্টিভেন স্মিথ, অপরপ্রান্তে বল হাতে আগুন ঝরালেন শামার জোসেফ। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া হয়ে লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে স্মিথ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৯১ রানে। কিন্তু আরেক প্রান্তে কাউকেই টিকতে দিলেন না ক্যারিবিয়ান পেসার জোসেফ। মিচেল স্টার্কের ইয়োর্কারে পায়ের অগ্রভাগে চোট পেয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে রিটায়ার হার্ট হয়ে উঠে গিয়েছিলেন। তবে চতুর্থ দিনে দুর্দান্ত এক স্পেলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জোসেফ একাই ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং। তার অবিশ্বাস্য বোলিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেল ওয়েস্টইন্ডিজ। রোমাঞ্চ ছড়ানো দিন-রাতের টেস্টে ৮ রানে জিতেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।
ঐতিহাসিক এই জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২০ বছর পর জয়ের স্বাদ পেল ক্যারিবিয়ানরা। ২০০৩ সালে সবশেষ ঘরের মাঠে অজিদের বিপক্ষে জিতেছিল তারা। অস্ট্রেলিয়ায় তাদের হারিয়েছিল আরও আগে, ১৯৯৬-৯৭ মৌসুমে, পার্থ টেস্টে ১০ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া ১৯৯৮-৯৯ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হার এড়াল তারা। সেবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ এর সমতায় শেষ হয়েছিল। আর ক্যাঙ্গারুদের বিপক্ষে সবশেষ সিরিজ জয় করেছিল ১৯৯২-৯৩ মৌসুমে, অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্টইন্ডিজ ১ম ইনিংস : ৩১১/১০; (ব্রাথওয়েট ৪, চন্দরপল ২১, ম্যাকেঞ্জি ২১, অ্যাথানজ ৮, হজ ৭১, গ্রিভস ৬, জশুয়া ৭৯, সিনক্রেয়ার ৫০, আলজারি জোসেফ ৩৪, রোচ ৮, শামার জোসেফ ৩; স্টার্ক ২৪-৩-৮২-৪, হ্যাজেলউড ২০-৬-৩৮-২, কামিন্স ২৩-১-৭৬-১, লায়ন ২৮-৩-৮১-২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২৮৯/৯ ডি.; (স্মিথ ৬, খাজা ৭৫, লাবুশেনে ৩, গ্রিন ৮, হেড ০, মার্শ ২১, কেয়ারি ৬৫, স্টার্ক ২, কামিন্স ৬৪*, লায়ন ১৯; রোচ ১১-০-৪৭-৩, আলজারি জোসেফ ১৪-০-৮৪-৪, শামার জোসেফ ১১-১-৫৬-১, গ্রিভস ৯-৩-৩১-০, সিনক্রেয়ার ৮-১-৫৩-১)
ওয়েস্টইন্ডিজ ২য় ইনিংস : ১৯৩/১০; (ব্রাথওয়েট ১৬, চন্দরপল ৪, ম্যাকেঞ্জি ৪১, অ্যাথানজ ৩৫, হজ ২৯, গ্রিভস ৩৩, জশুয়া ৭, সিনক্রেয়ার ১৪*, আলজারি জোসেফ ০, রোচ ১, শামার জোসেফ ৩; স্টার্ক ১৪.৩-৩-৪৫-১, হ্যাজেলউড ১৪-৫-২৩-৩, কামিন্স ১২-১-৩৯-০, গ্রিন ১০-২-৩৭-১, লায়ন ২২-৬-৪২-৩)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২০৭/১০ (স্মিথ ৯১*, খাজা ১০, লাবুশেনে ৫, গ্রিন ৪২, হেড ০, মার্শ ১০, কেয়ারি ২, স্টার্ক ২১, কামিন্স ২, লায়ন ৯, হেইজেলউড ০; রোচ ১০-১-২৮-০, আলজারি জোসেফ ১৭-১-৬২-২, গ্রিভস ১২-০-৪৬-১, শামার জোসেফ ১১.৫-০-৬৮-৭)
ফল : ওয়েস্টইন্ডিজ ৮ রানে জয়ী৷
সিরিজ : ২ ম্যাচের সিরিজ শেষ ১-১ সমতা।
ম্যান অব দ্য ম্যাচ : শামার জোসেফ।
ম্যান অব দ্য সিরিজ : শামার জোসেফ।