× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারামারি করে নিষিদ্ধ পাকিস্তানের ৩ নারী ক্রিকেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ২১:০৬ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ২২:০৩ পিএম

নিষিদ্ধ ৩ নারী ক্রিকেটার- সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল ছবি- সংগৃহীত

নিষিদ্ধ ৩ নারী ক্রিকেটার- সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল ছবি- সংগৃহীত

পাকিস্তানে চলছে জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। যেখানে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা। টুর্নামেন্ট চলাকালে মারামারিতে জড়িয়েছেন দেশটির তিন নারী ক্রিকেটার। অভিযোগ উঠেছে দুজন মিলে একজনকে পেটানোর। এ ঘটনায় তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিষিদ্ধ হওয়া ৩ নারী ক্রিকেটার হচ্ছেন- সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল।

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সাদাফ ও ইয়ুসরার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আয়েশা। পরে দুই সতীর্থ মিলে হামলে পড়ে আয়েশার ওপর। এতে তার নাক দিয়ে রক্তও ঝরে। ন্যাশনাল উইমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপে তিনজনই খেলছিলেন একই দলের হয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, মারামারির ঘটনার পর প্রায় দুদিন চুপ থাকেন আয়েশা। ঘটনার দুদিন পার হয়ে গেলেও বিষয়টি জানা ছিল না পিসিবির। দুই দিন চুপ থাকার পরে সাদাফ ও ইয়ুসরার বিরুদ্ধে বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানান আয়েশা। এতে তিনজনকেই শাস্তির আওতায় এনেছে পিসিবি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপের আর কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার।

টি-টোয়েন্টি ফরম্যাটের উইমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে। অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন। সেজন্য শিগগিরই সেখানে যাবেন পাকিস্তান উইমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিক। এরপর পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ব্যাখ্যা ও তদন্ত করা হবে।

১৭ দিনের ন্যাশনাল উইমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপে মোট অংশ নিয়েছে ৬টি দল। যেখানে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যেই এ টুর্নামেন্ট আয়োজন করেছে পিসিবি। কিন্তু সেখানে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে সুবর্ণ সুযোগ থেকে নিজেদের একপ্রকার বঞ্চিত করে ফেললেন শামস, ইয়ুসরা ও আয়েশা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা