× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুবিয়ালেসের নিষেধাজ্ঞা বহাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:৫৮ পিএম

জেনি হারমোসোকে জড়িয়ে ধরে চুমো দেন লুইস রুবিয়ালেস

জেনি হারমোসোকে জড়িয়ে ধরে চুমো দেন লুইস রুবিয়ালেস

প্রথমবারের মতো বিশ্বকাপ জেতেন স্পেনের মেয়েরা। শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর বাঁধভাঙা উচ্ছ্বাসই যেন বইয়ে যাচ্ছিল স্প্যানিশ শিবিরে। ফুটবলাররা তো বটেই, মাঠে উপস্থিত ভক্ত-অনুরাগী থেকে ফুটবল কর্মকর্তারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিলেন। কে কী করবে, সেটাই যেন কেউ বুঝে উঠতে পারছিলেন না।

ট্রফি উৎসবের খুশির জোয়ারে ভেসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন প্রধান লুইস রুবিয়ালেস এক কাণ্ড ঘটিয়ে ফেলেন। স্বদেশি নারী ফুটবলার জেনি হারমোসোকে জড়িয়ে ধরে দেন চুমো। স্পেনের এ মিডফিল্ডার এ নিয়ে প্রতিবাদ জানালে জল অনেকদূর গড়ায়।

নারী ফুটবলাররা হুমকি-ধমকি পেয়েও থেমে যাননি। তাদের আন্দোলনের কারণে স্প্যানিশ ফুটবল থেকে বিতাড়িত হন রুবিয়ালেস। তিন বছরের জন্য তাকে নিষিদ্ধ করে ফিফা। এই নিষেধাজ্ঞা শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন। তাতে লাভ হয়নি। রুবিয়ালেসের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফিফার গভর্নিং বডি। 

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বিবৃতিতে জানিয়েছে, ‘আপিল কমিটি স্বাচ্ছন্দ্যে সন্তুষ্ট ছিল যে, রুবিয়ালেস ফিফার শৃঙ্খলাবিধির নীতির বিপরীত আচরণ করেছেন।’ আত্মপক্ষ সমর্থন করে রুবিয়ালেস অবশ্য তখন বলেছিলেন, চুমোর বিষয়টি ছিল পারস্পরিক, স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা