× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিক্সিংয়ের অভিযোগ ইস্যুতে শোয়েব, ‘গুজব প্রতিহত করুন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৯:২৫ পিএম

ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শোয়েব মালিক— ছবি : সংগৃহীত

ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শোয়েব মালিক— ছবি : সংগৃহীত

বিপিএলে এক ওভারে তিনটি নো বল। রান দিয়েছেন ১৮। শোয়েব মালিকের মতো অভিজ্ঞ স্পিনারের এমন বোলিংয়ে ছড়িয়ে পড়েছে স্পট ফিক্সিংয়ের গুঞ্জন। সেটা আরও ডালপালা মেলে দুবাইয়ে ছুটিতে গিয়ে পাকিস্তানি তারকার আর ফিরে না আসায়। তবে এমন গুঞ্জন শুক্রবার (২৬ জানুয়ারি) উড়িয়ে দেন বরিশালের মালিক মিজানুর রহমান। সেই ভিডিও শেয়ার করে শোয়েবও বলেছেন, ‘ফিক্সিংয়ের ঘটনাটি গুজব।’

কদিন আগে এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিজানুর রহমান জানান, শোয়েবের তিনটি নো বল দেওয়ার কাণ্ডে স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন তিনি। একই সঙ্গে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে তদন্তের আহ্বান জানান। তবে শুক্রবার এক ভিডিওবার্তায় বিষয়টি খোলাসা করেছেন ফরচুন বরিশালের কর্ণধার, ‘শেষ কিছু দিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’

ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ শোয়েবও, ‘ফরচুন বরিশালে আমার ভূমিকা নিয়ে সম্প্রতি যে গুজব ছড়ানো হয়েছে, সেগুলো প্রত্যাখ্যান করছি। আমাদের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মিলিতভাবেই সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। পূর্বপ্রতিশ্রুতির কারণে মিডিয়া এঙ্গেজমেন্টের কারণে আমাকে বাংলাদেশ ছেড়ে দুবাই যেতে হয়েছে।’

বরিশালের জন্য শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে শোয়েব আরও লিখেছেন, ‘পরিষ্কার করে বলতে চাই, আমি কড়াভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যেকোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে, বিশেষ করে, সেগুলোর কারণেই এটার ওপর জোর দিচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা