× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল খেলবেন আরও ৫ পাকিস্তানি ক্রিকেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৮:৫০ পিএম

বিপিএল খেলবেন আরও ৫ পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সিলেট পর্বের খেলা চলছে। কিন্তু বিপিএলের শুরুর আগ থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়া নিয়ে জটিলতা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের চুক্তিভুক্ত ক্রিকেটারদের দুটির বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিচ্ছে না। যে কারণে ক্রিকেটাররা বিপিএলে দল পেলেও খেলতে পারছেন না। 

এরই মধ্যে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পিসিবির ছাড়পত্র পেয়েছেন আরও পাঁচ ক্রিকেটার। তারা হলেন— আমের জামাল, সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ ও আকিফ জাভেদ।

অনাপত্তিপত্র পাওয়া পাঁচ ক্রিকেটারের মধ্যে হাসনাইন, নেওয়াজ ও জাভেদ গতকালই বাংলাদেশে পা রেখেছেন। এরই মধ্যে খুলনা টাইগার্সের হয়ে মাঠেও নেমে গেছেন বাঁহাতি স্পিনার নেওয়াজ। খুলনার হ্যাটট্রিক জয়ে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন এই অলরাউন্ডার। 

এ ছাড়া হাসনাইন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাইম আইয়ুব দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন। আন্তর্জাতিক অভিষেক না হওয়া বাঁহাতি পেসার আকিফ জাভেদ খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এ ছাড়া বরিশালের হয়ে আরও খেলার কথা রয়েছে আহমেদ শেহজাদের। তিনি অনাপত্তিপত্রের আবেদন করেছেন।

এদিকে বিপিএলের ঢাকা পর্ব খেলেই হুট করেই দুবাই চলে যান পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। সিলেট পর্বে যোগ দেওয়ার অঙ্গীকার করে গেলেও আসতে চাননি মালিক। এতে বিব্রত হন বরিশালের মালিকপক্ষ। ঢাকা পর্বে ফিরতে চাইলেও বরিশাল ফ্রাঞ্চাইজি না করে দেন পাকিস্তানের এই ক্রিকেটারকে।

এর আগে পিসিবির অনাপত্তিপত্র ছাড়াই বাংলাদেশে চলে এসেছিলেন মোহাম্মদ হারিস। কিন্তু শেষ পর্যন্ত তা না পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসা এই তরুণ ক্রিকেটার।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা