× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোয়েবের ‘ফিক্সিং’ অভিযোগ নিয়ে যা বলল বরিশাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৬:১০ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৬:৪৪ পিএম

সদ্য বিয়ে করা শোয়েবের তিনটা নো বলে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ... ছবি : সংগৃহীত

সদ্য বিয়ে করা শোয়েবের তিনটা নো বলে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ... ছবি : সংগৃহীত

সময়টা মোটেও শোয়েব মালিকের পক্ষে যাচ্ছে না। একে তো তৃতীয় বিয়ে করে তুমুল আলোচনায় পাকিস্তানের ক্রিকেটার, তার মাঝে শুনছেন ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ। বিপিএলে এক ওভারে তিনটি নো বল। রান দিয়েছেন ১৮। শোয়েব মালিকের মতো অভিজ্ঞ স্পিনারের এমন বোলিংয়ে ছড়িয়ে পড়ে স্পট ফিক্সিংয়ের গুঞ্জন। সেটা আরও ডালপালা মেলে দুবাইয়ে ছুটিতে গিয়ে তার আর ফিরে না আসায়। তবে এমন গুঞ্জন শুক্রবার (২৬ জানুয়ারি) উড়িয়ে দিলেন বরিশালের মালিক মিজানুর রহমান।

ফেসবুকে নিজেদের পেজে একটা ভিডিও পোস্ট করেছেন মিজানুর রহমান। সেখানে তিনি বলেছেন, ‘শেষ কিছু  দিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’

বিতর্ক ভুলে এখন পরের ম্যাচগুলোয় মনোযোগ দিতে চান ফরচুন বরিশালের মালিক, ‘আমরা যেহেতু পরপর দুটো ম্যাচ হেরেছি, আমাদের উচিত আমাদের পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর দেওয়া। আমরা যেন ভালো খেলতে পারি এবং ফাইনাল খেলতে পারি, এজন্য সবার কাছে দোয়া চাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা