× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সানেকে ধাক্কা দিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ বার্লিন কোচ বেজেলিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৪:৫৭ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৪:৫৮ পিএম

ডার্মস্টাড, আরবি লিপজিগ এবং মেইঞ্জের বিপক্ষে তিনটি বুন্দেসলিগার খেলা মিস করবেন নেনাদ বেজেলিকা। ছবি :  রয়টার্স

ডার্মস্টাড, আরবি লিপজিগ এবং মেইঞ্জের বিপক্ষে তিনটি বুন্দেসলিগার খেলা মিস করবেন নেনাদ বেজেলিকা। ছবি : রয়টার্স

বায়ার্ন মিউনিখের লিরয় সানেকে ধাক্কা দিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইউনিয়ন বার্লিনের ম্যানেজার নেনাদ বেজেলিকা। ডার্মস্টাড, আরবি লিপজিগ এবং মেইঞ্জের বিপক্ষে তিনটি বুন্দেসলিগার খেলা মিস করবেন তিনি। সঙ্গে ২৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাকে। এছাড়া তার আচরণকে ফুটবলীয় আচরণের বাইরে বলে মন্তব্য করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। শুক্রবার বিবিসির একটি সংবাদে এমন তথ্য উঠে এসেছে।

গত বুধবার বুন্দেসলিগার ম্যাচে ৭৪তম মিনিটে ঘটনাটি ঘটে। টাচলাইনে বেজেলিকার কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করেছিলেন বায়ার্ন ফরোয়ার্ড সানে। সেসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সানের মুখের হাত তুলে তাকে দূরে ঠেলে দেন তিনি। পরে রেফারি এসে দুজনকে আলাদা করে দেন।  

ক্রোয়েশিয়ান কোচ গত নভেম্বর থেকে ইউনিয়ন বার্লিনের দায়িত্ব নেন। গত মৌসুমে লিগের চতুর্থ স্থানে থাকা বার্লিন এবার ১৫তম স্থানে রয়েছে। রেলিগেশন প্লে-অফ স্পট থেকে মাত্র তিন পয়েন্ট দূরে। বুধবারের ১-০ গোলে জিতে বায়ার্ন দ্বিতীয় স্থানে রয়েছে। লিগ টপার বায়ার লেভারকুসেনের থেকে চার পয়েন্ট পিছিয়ে বাভারিয়ানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা