× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৩:৫৪ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৭:৫৭ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরুতেই ভারতের কাছে হোঁচট খান বাংলাদেশের যুবারা। অবশ্য সেই ধাক্কা সামলে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। এবার সুপার সিক্স নিশ্চিত করার মিশনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছেন লাল-সবুজ জার্সিধারীরা। 

শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে শুরুতে ব্যাটিং করবে টাইগার যুবারা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।


এই ম্যাচে জয় পেলে পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে টিকে থাকবে বাংলাদেশের সুপার সিক্সের আশা।


'এ' গ্রুপে চার দলের মধ্যে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ভারত। ২ ম্যাচ খেলে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে আয়ারল্যান্ড। টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি।


চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। এরপর সেরা ৪ দল সেমিফাইনালে খেলবে। এরপর সেমিতে বিজয়ী দুই দল খেলবে ফাইনাল। 


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোঃ শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মোঃ রাফি উজ্জামান রাফি, মোঃ ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা।


যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ একাদশপ্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা