× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলভা-হজে উইন্ডিজের প্রতিরোধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম

প্রতিরোধ গড়েন কিভম হজ আর জসুয়া ডি সিলভা। ‍ছবি : ক্রিকইনফো

প্রতিরোধ গড়েন কিভম হজ আর জসুয়া ডি সিলভা। ‍ছবি : ক্রিকইনফো

ব্রিসবেন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নেওয়ার সব বন্দোবস্ত প্রায় করেই ফেলেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দলীয় ৬৪ রানের মধ্যে উইন্ডিজের ৫ উইকেট তুলে নেয় প্যাট কামিন্সের দল। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের সামলাতে তখন হিমশিম লেগেছিল ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের শুরুটাও বাজেভাবে হবে বলেই ধারণা করা হচ্ছিল। সেখান থেকে সফরকারীদের প্রতিরোধ গড়েন কিভম হজ আর জসুয়া ডি সিলভা। ‍দুজনের অবিশ্বাস্য লড়াইয়ে প্রথম টেস্টের প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি অস্ট্রেলিয়া। দিনশেষে কেউই তারা অপরাজিত থাকতে পারনেনি, তবে দলীয় স্কোর আড়াইশ পার করাতে দারুণভাবে অবদান রেখেছেন। দিনশেষে ৮ উইকেট হারিয়ে উইন্ডিজ তুলেছে ২৬৬ রান।

ইনিংসের ৭৮তম ওভারে দলীয় ২১৩ রানের মাথায় আউট হন সিলভা। ব্যক্তিগত ৭৯ রান করে ফেরার আগে হজের সঙ্গে গড়েছেন ১৪৯ রানের কার্যকরী জুটি। সিলভা ফেরার ৬ ওভারের মধ্যে ব্যক্তিগত ৭১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন হজ। এ দুজনের জুটি ভাঙার পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২২ বলে ৩২ রান করেন আলজারি জোসেফ। এ ছাড়া ত্যাগনারায়ণ চন্দরপল এবং কার্ক ম্যাকেঞ্জি আউট হয়েছেন সমান ২১ রান করে। দিনশেষে কেভিন সিনক্লেয়ার অপরাজিত রয়েছেন ১৬ রান করে। অস্ট্রেলিয়ার স্টার্ক সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। দুটি উইকেট গেছে হ্যাজলউডের পকেটে। একটি করে শিকার করেছেন কামিন্স ও নাথান লায়ন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা