অস্ট্রেলিয়ান ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৮:১১ পিএম
আরিনা সাবালেঙ্কা। ছবি : এক্স
গত বছর ইউএস ওপেনে কোকো গফের কাছে হেরে স্বপ্নভঙ হয়েছিল আরিনা সাবালেঙ্কার। সেই হারের প্রতিশোধ নিলেন অস্ট্রেলিয়ান ওপেনে তাকে বিদায় করে। আজ বৃহস্পতিবার মেলবোর্নের সেমিফাইনালে গফকে ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হারিয়েছেন বেলারুশের টেনিসকন্যা। তাতে অস্ট্রেলিয়ার ওপেনে মুকুট ধরে রাখার মিশনে দারুণভাবে টিকে থাকলেন সাবালেঙ্কা।
তবে সেমিফাইনালে দুই সেটে সাবালেঙ্কা জয়ী হলেও প্রথম সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন গফ। ছ’টি বিরতিতে শেষ হয় প্রথম সেট। যদিও পরের সেটে গফকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি ডিফেন্ডিং গ্র্যান্ডস্ল্যামজয়ীকে।
নারী এককের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শনিবার। সেখানে সাবালেঙ্কা পাবেন ঝিং কুইয়েন অথবা ডায়না ইয়েস্ত্রিমস্কার মধ্য থেকে যে কোনো একজনকে। বৃহস্পতিবারই দ্বিতীয় সেমিফাইনালে এই দুজন মুখোমুখি হবেন।