× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাহ প্রসঙ্গে সমালোচকদের ধুয়ে দিলেন ক্লপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম

ইয়ুর্গেন ক্লপ ও মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত

ইয়ুর্গেন ক্লপ ও মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত

চোটের চিকিৎসার জন্য মিসর জাতীয় দল ছেড়ে লিভারপুলে ফেরায় অনেকে সমালোচনার তিরে বিদ্ধ করছেন মোহাম্মদ সালাহকে। সমালোচকদের মতে, মিসরের সাথেই সালাহর থাকা উচিত ছিল। এমনকি জাতীয় দলের প্রতি সালাহর নিবেদন নিয়েও প্রশ্ন তোলেন তারা। সেটি নিয়ে এখনও কিছু বলেননি মিসর অধিনায়ক। তবে তার ক্লাব লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই সালাহকে ফিরিয়ে আনা হয়েছে। যথাসময়ে সালাহ চোট কাটিয়ে সেরে উঠলে মিসর দলের সঙ্গেও যোগ দেবেন বলেও নিশ্চিত করেছেন ক্লপ।

গত সপ্তাহে নেশন্স কাপে ঘানার বিপক্ষে মিসরের ২-২ ড্র ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। এরপর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তাকে লিভারপুলে ফিরিয়ে আনা হয়। ক্লাবটির সহকারী কোচ পেপজিন লিন্ডার্স জানিয়েছেন, যদি নতুন কোনো ঝামেলা না হয়, তাহলে সালাহর সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। নেশন্স কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতার রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে নকআউট পর্বে। দলটি ফাইনালে উঠলে এবং এই সময়ের মধ্যে সালাহ পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তার জাতীয় দলে ফেরা নিয়ে একবিন্দু সংশয় নেই ক্লপের। ‘সালাহকে নিয়ে মিসর এবং লিভারপুলের স্বার্থ একই। আমরা চাই যত দ্রুত সম্ভব সালাহ ফিট হয়ে উঠুক। যদি সে আফ্রিকায় থাকত, তাহলে তারা তার যথাযথ চিকিৎসা দিতে পারত না। এটা স্রেফ সবকিছু বিলম্বিতই করত, বিশেষ করে মিসরের জন্য, যদি টুর্নামেন্টে তারা এগিয়ে যেতে থাকে।’

এর পর তিনি আরও বলেন,  ‘তাকে (সালাহ) এখানে আনার মানে এই নয় যে, আমরা মিসরের কাছ থেকে তাকে কেড়ে নিতে চাই। ওকে এনেছি, যেন সেরা চিকিৎসা দিতে পারি। সিদ্ধান্তটি সবার সম্মতিতে হয়েছে। যদি সালাহ ফিট হয়ে ওঠে এবং মিসর ফাইনাল ওঠে, তাহলে এটা পরিষ্কার যে সে ফিরবে, একশভাগ ফিরবে। সেও (সালাহ) এটা চায় এবং আমরাও চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা