× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বিপিএলে আর ফিরছেন না মালিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৫:৩৩ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৫:৪৫ পিএম

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে ঢাকা পর্বের প্রথম তিন ম্যাচেই মাঠে নেমেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ঢাকা পর্ব শেষ করে দুবাই যান তিনি। সিলেট পর্বে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে দুবাই থেকে এবার আর বিপিএলে ফিরছেন না মালিক। তার পরিবর্তে আরেক অভিজ্ঞ পাকিস্তানিকেই দলে ভেড়াচ্ছে বরিশাল।

জানা গেছে, পারিবারিক কারণেই চলতি বিপিএলে আর খেলা হচ্ছে না মালিকের। বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’

ঢাকা পর্ব শেষ করে গত মঙ্গলবার ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেন মালিক। সেখানে গিয়েই বরিশালকে নিজের পারিবারিক সমস্যার কথা জানান অভিজ্ঞ এই ক্রিকেটার। এরই মধ্যে মালিকের পরিবর্তে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে দলে ভিড়িয়েছে বরিশাল। আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার কাইল মায়ার্সকেও দলে ভেড়াতে যাচ্ছে বরিশাল কর্তৃপক্ষ।

বিপিএলে প্রথম তিন ম্যাচ খেলে এবার অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি মালিক। অভিজ্ঞ এই অলরাউন্ডার তিন ম্যাচে ব্যাট হাতে সর্বসাকুল্যে করেছেন ২৯ রান, আর উইকেট মাত্র ১টি।

মাঠের খেলার চাইতে মালিক এবার বেশি আলোচিত ছিলেন সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ আর নতুন করে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করা নিয়েই। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন মালিক। এরপর থেকে বেশ সমালোচিত হন এই পাকিস্তানি তারকা। মাঠের বাইরের সমালোচনার পাশাপাশি ব্যাট বল হাতেও খুব একটা ভালো সময় পার করছিলেন না মালিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা