× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যালেস্টাইনে হাসি ফোটালো ফুটবল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২১:০১ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ২১:২৭ পিএম

হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে যুদ্ধ-বিধ্বস্ত প্যালেস্টাইন। ছবি : রয়টার্স

হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে যুদ্ধ-বিধ্বস্ত প্যালেস্টাইন। ছবি : রয়টার্স

গত বছরের ৭ অক্টোবর থেকে সোমবার (২২ জানুয়ারি) পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৫ হাজার ২৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৬৩ হাজার মানুষ। এমন তথ্যই পাওয়া গেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। এমন অবস্থায় মঙ্গলবার রাতে এশিয়ান কাপে হংকংয়ের বিপক্ষে মাঠে নামে প্যালেস্টাইন জাতীয় ফুটবল দল। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ৩-০ গোলের জয় পায় যুদ্ধ-বিধ্বস্ত প্যালেস্টাইন। ফলে প্রথমবারের মতো এশিয়ান কাপের শেষ ষোলোয় উঠেছে তারা। 

জয়টা প্যালেস্টাইনের জন্য ঐতিহাসিক তো বটেই, আবেগীয়। সেটি খেলার শেষ বাঁশি বাজতেই বোঝা গেছে। টিভিতে দেখা গেছে, গাজায় জন্ম নেওয়া ডিফেন্ডার মোহাম্মদ সালাহ কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন। এরপর তার সঙ্গে একে একে যোগ দেন আরও কয়েকজন। আনন্দের আতিশায্যে খেলোয়াড়রা এমন কান্নায় ভেঙে পড়েন। কেননা খেলোয়াড়দের মধ্যে অনেকেই স্বজন হারিয়েছেন, কারও পরিবারের সদস্য আটকা আছেন গাজায় ইসরায়েলি ক্যাম্পে, কেউ জানেই না তার পরিবার কেমন আছে, কোথায় আছে। তাদের জন্য এমন একটা ম্যাচ জয় বিরাট খুশির উপলক্ষই বটে।

কাতারের আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা স্টেডিয়ামে এদিন আবেগী মুহূর্তের জন্ম দিয়েছেন দেশটির ৬ হাজার ৫০০ জন সমর্থক। যারা স্টেডিয়ামে পুরোটা সময় প্যালেস্টাইনের পতাকা হাতে দলটিকে সমর্থন জানিয়ে গলা ফাঁটিয়েছেন।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা