প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪৫ পিএম
পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খাওয়ারকে দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ফেব্রুয়ারিতে তার অধীনে স্থায়ী চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এর আগে পিসিবির নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তঃপ্রদেশ সমন্বয় মন্ত্রণালয়ের ২৩ জানুয়ারির প্রজ্ঞাপন এবং পিসিবি গঠনতন্ত্রের ধারা ৭(২) অনুসারে নির্বাচন কমিশনারকে পিসিবি চেয়ারম্যানের ক্ষমতা প্রদান করা হয়েছে।’ বিবৃতিতে শাহ খাওয়ার বলেছেন, ‘আমার প্রাথমিক দায়িত্ব যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।’
রমিজ রাজা পদত্যাগ করার পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ছাড়াই চলছে পিসিবি। কমিটির প্রধান হিসেবে নাজাম শেঠিকে এর পর নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব ছাড়ার পর স্থলাভিষিক্ত হন জাকা আশরাফ। চেয়ারম্যান পদে নির্বাচন আয়োজনের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সময় বেঁধে দিয়েছিল। তার আগেই পদত্যাগ করেন জাকা