× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবালেনকার মুখে সেমির হাসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ২২:০৭ পিএম

আরিনা সাবালেনকা

আরিনা সাবালেনকা

মেয়েদের এককে জয়ের ছন্দ ধরে রেখেছেন আরিনা সাবালেনকা। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিকিট কেটেছেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালের। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে তার প্রতিপক্ষ মার্কিন টিনএজার কোকো গফ।

সাবালেনকা সরাসরি সেটে খুব সহজে ৬-২ ও ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজচিকোভাকে। দারুণ এ জয়ে গত সেপ্টেম্বরের ইউএস ওপেনের ফাইনালের পুনর্মঞ্চায়ন নিশ্চিত করলেন বেলারুশের এ মেগাস্টার।

শিরোপা নির্ধারণী সে ম্যাচে এক সেটে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি উঁচিয়ে ধরেন যুক্তরাষ্ট্রের গফ। মেলবোর্নে তিন সেটের লড়াইয়ে ইউক্রেনের মার্তা কোস্তুককে ৭-৬ (৮-৬), ৬-৭ (৪-৭) ও ৬-২ গেমে হারান ১৯ বছরের গফ।

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে ক্যারিয়ারের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচও। এই পর্যায়ে ‍ওঠার পর কখনই ম্যাচ হারেননি সার্বিয়ান গ্রেট। রড লাভার অ্যারেনায় টেলর ফ্রিজকে ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-২, ৫-৩ গেমে পরাজিত করেছেন ৩৬ বছর বয়সি জোকোভিচ। এ নিয়ে ১১ বারের মতো সার্বিয়ান তারকা নিজের নাম লিখলেন টুর্নামেন্টের শেষ চারে। 

তবে অস্ট্রেলিয়ান ফ্রিজকে হারাতে বেশ লড়াই করতে হয়েছে জোকোভিচকে। ৩ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ের পর শেষ হাসি হেসেছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা