প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৪৭ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:৩৪ পিএম
ওয়ানডের পর টেস্টে বর্ষসেরা দল ঘোষণা করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষিত এ দলে অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে।
আইসিসি ২০২৩ সালের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত চার ক্রিকেটার—রবিচন্দ্রন অশ্বিন, জো রুট, উসমান খাজা ও ট্রাভিস হেড আছেন বর্ষসেরা টেস্ট দলে। বর্ষসেরা এই দলে জায়গা হয়নি বিরাট কোহলির। গত জুলাইয়ে টেস্ট দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানো ইংল্যান্ড কিংবদন্তি ব্রডকে রাখা হয়েছে দলে।
বর্ষসেরা টেস্ট দল : উসমান খাজা (অস্ট্রেলিয়া), দিমুথ করুনারাত্নে (শ্রীলঙ্কা), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।