আফ্রিকা নেশনস কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ০৩:০৬ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১১:৩৬ এএম
বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। ছবি : এক্স
গিনি-বিসাউকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোয় উঠেছে নাইজেরিয়া। বিরতির ৯ মিনিট আগে ওপা সাঙ্গান্তের আত্মঘাতী গোলে জয় পায় হোসে পোসেইরোর দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল গিনি। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয় দলটির। অন্যদিকে নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর ওসিমেনেরও ১টি গোল হ্যান্ডবলের জন্য বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ১ গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে নাইজেরিয়া।
এ জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে ইকুয়েটরিয়াল গিনির সঙ্গে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া। গ্রুপের অন্য ম্যাচে আয়োজক আইভরি কোস্টকে ৪-০ গোলে হারিয়েছে জুয়ান মিখার দল। তাতে ঘরের মাঠের আসর থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হলো আইভরি কোস্টকে।