× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ান ওপেন

অবাছাই ইয়াস্ত্রেমস্কার কাছে হেরে বিদায় নিলেন দুবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ২১:০১ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ২১:১৯ পিএম

ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছবি : এক্স

ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছবি : এক্স

অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরে শুরু থেকেই নারী এককে দেখা যাচ্ছে অঘটন। তরুণ খেলোয়াড়দের সামনে পথ হারিয়ে ফেলছেন অভিজ্ঞরা। নতুন করে অঘটনের জন্ম দিলেন ডায়ানা ইয়াস্ত্রেমস্কা। দুবারের গ্রান্ডস্ল্যামজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কাকে বিদায় করে দিয়েছেন ইউক্রেনের এই খেলোয়াড়। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামে শেষ ষোলোর বাধা টপকাতে পারলেন ২৩ বছর বয়সি ইয়াস্ত্রেমস্কা। 

ডায়ানা ইয়াস্ত্রেমস্কা। ছবি : এক্স

সোমবার (২২ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সরাসরি সেটে জিতেছেন ইয়াস্ত্রেমস্কা। প্রথম সেটে দারুণ লড়াই করলেও দ্বিতীয় সেটে পারেননি ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ২২তম আজারেঙ্কা। ৭-৬ (৮-৬), ৬-৪ গেমে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠলেন র‌্যাঙ্কিংয়ের ৯৩ নম্বর স্থান থাকা ইয়াস্ত্রেমস্কা। টুর্নামেন্ট শুরুর পর গত ৯ দিনে নারী এককে অনেক বাছাই খেলোয়াড় হেরে গেছেন অবাছাইয়ের বিপক্ষে। ইয়াস্ত্রেমস্কা যেমন একাই শীর্ষ ৩২-এর তিনজনকে বিদায় করেছেন। 

এর আগে গ্র্যান্ডস্ল্যামে ইয়াস্ত্রেমস্কার সর্বোচ্চ সাফল্য ২০১৯ উইম্বলডনের চতুর্থ রাউন্ডে খেলা। এবার সেই সাফল্য ছাপিয়ে যাওয়ার পর ২৩ বছর বয়সি ইউক্রেনিয়ানকন্যা বেশ উচ্ছ্বসিত, ‘আমার শ্বাস নিতে কিছুটা সময় লাগবে। আমার মনে হচ্ছে আনন্দে আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। আমি সব সময় মনে করতাম যেন পেছনে আছি। কিন্তু এখন মনে হচ্ছে, আমি কিছুটা হলেও লড়াকু বলেই ম্যাচটা জিতেছি।’

ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছবি : এক্স

পুরুষ এককে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাস। শেষ ষোলোর লড়াইয়ে ২০ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড ৬-৪, ৬-৪, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার মিয়োমির কেচমানোভিচকে। দানিল মেদভেদেভ শেষ ষোলোয় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েন। প্রথম দুই সেট জয়ের পর একটা সেট হেরে গেলেও খেই হারাননি তিনি। পর্তুগালের নুনো বোর্গেসকে ৬-৩, ৭-৬(৭-৪), ৫-৭, ৬-১ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রুশ খেলোয়াড় মেদভেদেভ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা