× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

তিন হাজারি ক্লাবে প্রথম তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ২০:৫৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ২৩:৩৬ পিএম

তিন হাজারি ক্লাবে প্রথম তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ব্যাটার হিসেবে তিন হাজারি ক্লাবে নাম লেখালেন তামিম ইকবাল। সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন রচুন বরিশালের বাঁহাতি এই ব্যাটার। 

এদিন তামিম যখন ব্যাটিংয়ে নামেন, তিন হাজার থেকে ৩৫ রান দূরে ছিলেন। অবশ্য মাইলফলক অর্জনের পর পাঁচ রানের বেশি করতে পারেননি। ব্যাট হাতে ৩৩ বলে ৫ বাউন্ডারিতে ৪০ রান করে সাজঘরে ফেরেন ড্যাশিং এই ওপেনার।

বিপিএলে ৯১ ম্যাচে ৩৮.০৩ গড়ে তামিমের রান ৩০০৫। সেঞ্চুরি ২টি ও হাফ সেঞ্চুরি ২৫টি। সর্বোচ্চ অপরাজিত ১৪১ রান। তামিমের পর তিন হাজারি ক্লাবের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। বিপিএলে তার রান ২ হাজার ৯৭৬। এ দুজন ছাড়া তিন হাজারি ক্লাবের আশপাশে কেউ নেই। তৃতীয় অবস্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ ২ হাজার ৩২৯।

বিপিএলে এই নিয়ে অষ্টম ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তামিম। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৪৯ ম্যাচে ৭ হাজার ২২৩ রান করেন বরিশালের অধিনায়ক। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটার ৭৮ ম্যাচে ২৪.০৮ গড়ে করেন ১ হাজার ৭৫৮ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা