ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৫:১৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম
বিরাট কোহলি
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হলেন বিরাট কোহলি। এই ফরমেটে এতোদিন সবার উপরে ছিলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। তার রেকর্ড ভাঙলেন কোহলি। সপ্তম ওভারে ১৬ রান শেষে তিনি পেছনে ফেললেন জয়াবর্ধনেকে।
১০১৬ রান করে এতদিন সবার উপরে ছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট জয়াবর্ধনে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ রান করে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপে এক হাজারি ক্লাবে ঢোকেন কোহলি।
জয়াবর্ধনেকে ছুঁতে তার দরকার ছিল ১৫ রান। বুধবার সেই রান করে পেছনে ফেলে দিলেন তাকে।