× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪-০ গোলের জয়ে ৫ পয়েন্টের লিড লিভারপুলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ০২:৪৩ এএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১১:২২ এএম

রবিবার রাতে এএফসি বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ছবি : এক্স

রবিবার রাতে এএফসি বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ছবি : এক্স

ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন ধরেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে লিভারপুল। রবিবার রাতে এফসি বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এ জয়ে পয়েন্ট টেবিলের ২-এ থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে অল রেডরা। ২১ খেলায় দলটির সংগ্রহ ৪৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ম্যানসিটির পয়েন্ট ৪৩।

ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে ছিল না লিভারপুল। দলটির প্রধান স্ট্রাইকার মোহাম্মদ সালাহ কয়েক সপ্তাহের জন্য আগেই ‍ছুটি নিয়েছেন। দেশের জার্সিতে খেলতে গিয়ে পড়েছেন চোটে। তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে আলেকজান্ডার আর্নল্ডের ইনজুরি। সব মিলিয়ে এ ম্যাচের আগে ক্লপের কপালে চিন্তার ভাঁজ পড়ারই কথা। যদিও খেলায় সেসব উড়িয়ে দিয়েছেন দিয়োগো জোতা, লুইস দিয়াস, ডারউইন নুনেসরা। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পরও সমর্থকদের বড় জয় উপহার দিয়েছেন তারা।

প্রথমার্ধে উভয় দলই সমানভাবে লড়াই করে। তবে বিরতির ৪ মিনিট পর জোতার পাস থেকে ডান পায়ের ফিনিশিংয়ে অচলাবস্থা ভাঙেন নুনেস। এরপর ম্যাচের যোগ করা সময়ে আরও ১ গোল করেছেন উরুগুয়ের তারকা। ৭০ ও ৭৯ মিনিটে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা জোতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা