× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল না খেলেই ফিরলেন হারিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২১:০৫ পিএম

বিপিএল না খেলেই ফিরলেন হারিস

সরাসরি চুক্তিতে মোহাম্মদ হারিসকে ভিড়িয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। যোগও দিয়েছিলেন চট্টগ্রামের অনুশীলনে। তবে বিপিএল না খেলেই তাকে পাকিস্তানে ফিরতে হচ্ছে।

বিপিএলে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাননি হারিস। ফখর জামান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনদের মতো তাকেও দেখা যাবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরে।

পাকিস্তান গণমাধ্যম বলছে, পাকিস্তান সুপার লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে অনাপত্তি দেওয়া হয়নি হারিসকে। এ ছাড়া বছরে তিনটির বেশি লিগ খেলার অনুমতি নেই পাকিস্তানের ক্রিকেটারদের। হারিস পিএসএলের বাইরে দুটি বিদেশি লিগ খেলে ফেলেছেন ইতোমধ্যে। আজই পাকিস্তানের বিমান ধরেছেন তিনি। দুবাইয়ে ট্রানজিট শেষে পাকিস্তানে পৌঁছাবেন এই ব্যাটার।

পিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়া পাকিস্তানের চার ক্রিকেটার হচ্ছেনÑ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা