প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২০:৩৯ পিএম
ভারতের বিপক্ষে
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে ইংলিশদের ‘বাজবল’ কৌশল
কতটা কার্যকর হবে তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং মনে
করেন, আসন্ন সিরিজে বাজবল কৌশল সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
প্রায় এক যুগ
নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হারেনি ভারত। সবশেষ ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল
স্কাই ব্লুরা। তবে ‘বাজবল’ কৌশলের কারণে এবার ইংলিশদের ভিন্ন চোখে দেখছে অনেকেই। হরভজন
মনে করছেন, ‘ভারতে বাজবল কাজ করবে না। কন্ডিশন ইংল্যান্ডের জন্য হবে খুবই কঠিন। প্রথম
ডেলিভারি থেকেই বল টার্ন করা শুরু করবে এবং দুই দলের স্পিনাররাই সুবিধা পাবে।’
তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড তখনই আধিপত্য বিস্তার করতে পারবে যখন তারা এমন উইকেটে খেলবে, যেখানে স্পিনারদের জন্য কোনো সহায়তা নেই।’