× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত সিরিজ থেকে সরে দাঁড়ালেন ব্রুক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৭:১০ পিএম

ভারত সিরিজ থেকে সরে দাঁড়ালেন ব্রুক

ব্যক্তিগত কারণে ভারত সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।  

রবিবার এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে অবিলম্বে দেশে ফিরছেন ব্রুক। তার পরিবার এ সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে। এ কারণে ইসিবিও সংবাদমাধ্যম ও জনসাধারণকে ব্রুকের পরিবারের ইচ্ছাকে সম্মান জানানোর এবং তাদের ব্যক্তিগত বিষয় থেকে দূরে থাকার অনুরোধ করছে।’ 

আগামী বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। শেষ হবে আগামী ১১ মার্চ।  শিগগিরই ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটারের  বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করবে ইসিবি। 

ভারত-ইংল্যান্ড সিরিজের সপ্তাহ দুয়েক পরেই শুরু হবে আইপিএল। ব্রুককে ৪ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ২৪ বর্ষী ব্যাটার আইপিএল খেলতে ভারতে যাবেন কিনা, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা