× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না জেনে মন্তব্য করতে চান না পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৩:৫৭ পিএম

না জেনে মন্তব্য করতে চান না পাপন

দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিজয়ী হয়ে যুব ও ক্রীড়ামন্ত্রীর পদ পেয়েছেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ এক যুগের বেশি সময় বিসিবি সভাপতি হিসেবে কেবল ক্রিকেটে সীমাবদ্ধ থাকলেও এখন দেশের ক্রীড়াঙ্গনের সবকিছুই তার কাঁধে। এখন কী পরিকল্পনা, আগের মেয়াদের কাজগুলোর কী অবস্থা; এসব কিছু নিয়ে কথা বলেছেন পাপন। 

আজ রবিবার (২১ জানুয়ারি) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  এরপর সাংবাদিকদের মুখোমুখি হন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী। 


আগের প্রকল্পগুলো শেষ হতে দেরি হওয়ার কারণ নিয়ে জানতে চাইলে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, এর (কাজ দেরি হওয়া) পেছনে ব্যত্যয় আছে কি না, তা জানতে হবে। যদি যৌক্তিক কারণ থাকে, তাহলে তো আর কিছু বলার নেই। আর যদি স্পেসিফিক ওইরকম কিছু না থাকে, তাহলে সেগুলো আগামীতে কীভাবে এড়ানো যায়, সেগুলো এনশিউর করব।’


ক্রীড়ামন্ত্রী হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাপন বলেন, ‘এগুলো সম্পর্কে আগে আমাকে জানতে হবে। না জেনে কিছু বলতে চাই না। আগে জানি, তারপর আপনাদের জানাব। এর জন্য পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’


প্রসঙ্গত, ২০১৭ সালে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজের প্রথম ডিপিপি হয়, তখন বাজেট ছিলো ৮০ কোটি টাকা। সদ্য বিদায় নেওয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সেটিকে বাড়িয়ে করেন ৯৮ কোটি। তাতেও হয়নি, শেষ পর্যন্ত প্রকল্প ব্যায় ধরা হয়েছে ১৫৫ কোটি। বরাদ্দ বেড়েছে তরতর করে, কিন্তু কাজ হয়নি তার সঙ্গে পাল্লা দিয়ে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা