× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১১:১২ এএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

বর্তমানে পাকিস্তান ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৪ ম্যাচেই হেরে বসেছিল তারা। অবশেষে সিরিজের শেষ ম্যাচে এসে জয়ের দেখা পেল পাকিস্তান। 

আজ রবিবার (২১ জানুয়ারি) ক্রাইসচার্চের হ্যাগলি ওভালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.২ ওভারে কিউইরা অলআউট হয়ে যায় ৯২ রানে। এতে ৪২ রানের সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াল ম্যান ইন গ্রিনরা। 

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচসহ সব মিলিয়ে টানা ৮ ম্যাচে হারের পর জয়খরা কাটিয়েছে পাকিস্তান। সেটাও রেকর্ড গড়ে। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে আগে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে কম রান করে জয় পাওয়া রেকর্ড এটি। এর আগে ২০২১ সালে স্কোরবোর্ডে সর্বনিম্ন ১৫৬ রান তুলে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। 

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড এদিন শুরু থেকেই নড়বড়ে ছিল। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারায় তারা। এদিন নিউজিল্যান্ডের মাত্র চারজন ব্যাটার দশের ঘর পার হতে সক্ষম হন। গ্লেন ফিলিপস ২৬, ফিন অ্যালেন ২২, টিম সেইফার্ট ১৯ ও উইল ইয়ং ১২ রান করেন। 

পাকিস্তানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন ইফতিখার আহমেদ। ২টি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ। একটি করে উইকেট নেন জামান খান ও উসামা মির।

এর আগে মোহাম্মদ রিজওয়ানের ৩৮, ফখর জামানের ৩৩, শিবজাদা ফারহানের ১৯, আব্বাস আফ্রিদির ১৪ ও বাবর আজমের ১৩ রানে ভর করে ১৩৪ রান করে পাকিস্তান। বাকিদের কেউই পাঁচের বেশি রান করতে পারেননি। বোলিংয়ে নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইশ সোধি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা