× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারে শুরু টাইগার যুবাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২৩:৪৬ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১১:৫৫ এএম

মোহাম্মদ শিহাব হাফসেঞ্চুরি হাঁকান জেমস

মোহাম্মদ শিহাব হাফসেঞ্চুরি হাঁকান জেমস

এশিয়া চ্যাম্পিয়নের মত শুরু করতে পারল না বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগার যুবারা। শনিবার ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপের ম্যাচে জয়ের জন্য ২৫২ রানের টার্গেটের সামনে মাত্র ১৬৭ রানেই শেষ হয় বাংলাদেশের যুবাদের ইনিংস। 

ম্যাচে ভারতীয় বাঁহাতি স্পিনার কুমার পান্ডের ভেল্কিবাজির সামনে শুরু থেকেই পথ হারায় বাংলাদেশ। আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস কিছুটা দৃঢ়তা দেখালেও তা প্রয়োজনের তুলনায় ছিলো না যথেষ্ট। ৭১ বলে ৪১ রান করেন আরিফুলের। জেমসের ৫৪ রানের ইনিংসটি ৭৭ বলে গড়া।  

এর আগে টস জিতে বোলারদের ওপর আস্থা রাখেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। আস্থার প্রতিদান দিয়ে ভারতের ইনিংসের শুরুতেই তোপ দাগেন মারুফ মৃধা। শিকার করেন ৫ উইকেট। তবে তার ফাইফার পাওয়ার দিনেও দাপুটে ব্যাটিং করেছে ভারত।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারতীয়রা। দলীয় ৩১ রানেই ফেলে দেন প্রতিপক্ষের আর্শিন কুলকার্নি ও মুশির খানের উইকেট। দলের এমন বিপদের সময় হাল ধরেন আদর্শ সিং। তাকে সঙ্গ দেন উদয় সাহারন। ১৪৪ বলে দুজনের ১১৬ রানের জুটিতে মজবুত ভিত পায় ভারত। 

আদর্শ খেলেন ৭৬ রানের ইনিংস। তার ৯৬ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। উদয়ের ৬৪ রানের ইনিংসটি ৯৪ বলে ৪ বাউন্ডারিতে গড়া। 

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মারুফ। ৮ ওভারে দেন ৪৩ রান। এছাড়া রিজওয়ান চৌধুরী ও শেখ পারভেজ জীবন নেন একটি করে উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা