× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সানিয়ার 'খোলা' তালাক, শোয়েব মালিকের ফের বিয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২২:১৭ পিএম

সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিক

সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিক

অনেক দিন ধরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। এ নিয়ে আকারে ইঙ্গিতে বিচ্ছেদের বিষয়টা দুজনেই তুলে ধরেছেন সবার সামনে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কখনও স্পষ্ট করেননি পুরো বিষয়টা। ডিভোর্স নিয়ে না সানিয়া মির্জা কিছু জানিয়েছেন, না কিছু বলেছেন শোয়েব মালিক।

কয়েক দিন আগে আরও স্পষ্ট করে তালাক নিয়ে পোস্ট দিলেও বিষয়টি নিয়ে ছিল ধোঁয়াশা। তবে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিয়ে করলেন শোয়েব মালিক। পাকিস্তানের মডেল ও অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের খবর নিশ্চিত করেছেন এ ক্রিকেটার নিজেই।

ইনস্টাগ্রামে দুজনের বিয়ের ছবি দিয়ে শোয়েব কুরআনের আয়াত জুড়ে দেন ক্যাপশনে। লিখেন, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

খবরটা দিয়ে ফরচুন বরিশালের হয়ে ম্যাচও খেলেন শোয়েব। ১ উইকেটের সঙ্গে ১৭ রান নিয়ে থাকেন অপরাজিত।

সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা জানান, ধর্মীয় আইন মেনে শোয়েবকে ‘খোলা’ তালাক দিয়েছেন সানিয়া। ২০১০ সালে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ভারত-পাকিস্তানের এ দুই তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা