× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ান ওপেন

সুয়াটেকের বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৯:২৯ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছেন লিন্ডা নোভোস্কা। ছবি : এক্স

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছেন লিন্ডা নোভোস্কা। ছবি : এক্স

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে চেক রিপাবলিকের লিন্ডা নোস্কোভার কাছে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইগা সুয়াটেক। রড ল্যাভার অ্যারেনায় পোলিশকন্যাকে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন ১৯ বছর বয়সী নোস্কোভা।

সুয়াটেককে হারিয়ে যেন নিজেই বিশ্বাস করতে পারছেন না নোস্কোভা। প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি। আগের বছর এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিলেন নোস্কোভা। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি বাকরুদ্ধ। আমি জানতাম বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সঙ্গে আমি কোর্টে নেমেছি এবং এটি একটি আশ্চর্যজনক ম্যাচ হতে চলেছে। তবে আমি সত্যিই ভাবিনি যে শেষটা এভাবে হবে। আমি পরের রাউন্ডে যেতে পেরে সত্যিই আনন্দিত।’ মেলবোর্নে প্রথমবারের মতো মূল ড্রয়ে খেলছেন নস্কোভা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা