× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলিট ক্লাবে শোয়েব মালিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৮:৫০ পিএম

এলিট ক্লাবে শোয়েব মালিক

ক্রিকেটের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। নিজের তৃতীয় বিয়ের ছবি সামাজিকমাধ্যমে দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই অলরাউন্ডার। এমন সময়ে অন্যরকম এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বিপিএলের দশম আসরে খেলতে এখন ঢাকায় অবস্থান করছেন শোয়েব। আজ শনিবার দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন ফরচুন বরিশালের জার্সিতে। গত বছর রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন। এবার সেই দলকে হারিয়ে বিপিএল সফর শুরু হলো তার। দলকে জেতাতে ভূমিকাও রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে ১৭ রান করে অপরাজিত থেকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ক্রিকেটার।

এদিকে ১৭ রানের ছোট্ট ইনিংস খেলার পথে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজারি এলিট ক্লাবে প্রবেশ করেছেন শোয়েব। সংক্ষিপ্ত এই ফরম্যাটে ৫২৬ ম্যাচে তার রান এখন ১৩ হাজার ১০। তার চেয়ে এই ফরম্যাটে কেবল বেশি রান আছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে এই ক্যারিবীয় তারকার রান ১৪ হাজার ৫৬২। 

১৩ হাজারি এলিট ক্লাবে গেইল-শোয়েবের পর আছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা কাইরন পোলার্ড। তার সংগ্রহ ১২ হাজার ৪৫৪ রান। এ ছাড়া ভারতের বিরাট কোহলি ১১ হাজার ৯৯৪ ও অ্যালেক্স হেলস ১১ হাজার ৮০৭ রান নিয়ে আছেন যথাক্রমে চার ও পাঁচে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা