× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

খালেদের বোলিং তোপে অল্পতেই থামল রংপুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৫:১৮ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম

খালেদের বোলিং তোপে অল্পতেই থামল রংপুর

বল হাতে নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন পেসার খালেদ আহমেদ। এরপর ইনিংসের শেষ ওভারে আবার দুটি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। তার আগুন বোলিংয়ে ফরচুন বরিশালের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানেই থেমে যায় রংপুর রাইডার্সের ইনিংস।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের তৃতীয় ম্যাচে টস জিতে রংপুরকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ব্রেন্ডন কিংয়ের উউকেট হারায় রংপুর। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারকে সাজঘরে ফেরান পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান।


এরপর দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই জোড়া উইকেট শিকার করেন খালেদ আহমেদ। রংপুরের ওপেনার রনি তালুকদারকে ইমরানের ক্যাচে পরিণত করার পর ওভারের শেষ বলে সাকিব আল হাসানকে বোল্ড করেন ডানহাতি এই পেসার। রনি ৭ বলে ৫ ও সাকিব ৩ বলে ২ রান করেন। এরপর আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ৯ বলে ৬ রান করে ফিরলে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। 


এরপর নুরুল হাসান ও শামিম হোসেন মিলে ৩৪ রানের একটি জুটি গড়েন। নুরুল ২৩ বলে ২৩ রান করে বিদায় নেন সদ্য বিবাহিত শোয়েব মালিকের বলে। শামিম করেন ৩৪ রান। তার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।


যখন রংপুরের রান একশর দোরগোড়ায় থমকে যাওয়ার শঙ্কা দেখা দেয়, তখন দাঁড়িয়ে যান মেহেদী হাসান। ১৯ বলে গুরুত্বপূর্ণ ২৯ রানের ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে সালমান ইর্শাদ ৮ ও হাসান মুরাদ ৭ রান করেন।


বোলিংয়ে বরিশালের হয়ে ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন খালেদ৷ অফস্পিনার মিরাজ ১৩ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ইমরান, ভেলালেগে ও শোয়েব মালিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা