× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিসরকে দুঃসংবাদ দিলেন সালাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৫:০০ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৫:১৫ পিএম

বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ম্যাচে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ সালাহ। ছবি : এক্স

বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ম্যাচে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ সালাহ। ছবি : এক্স

ঘানার সঙ্গে বৃহস্পতিবার মিসরের ২-২ ড্র ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে দৌড়াতে গিয়ে হঠাৎ বসে পড়েন মোহাম্মদ সালাহ। এরপর তাকে তুলে নেন কোচ। অস্বস্তি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছিল, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। আশঙ্কাই সত্যি হলো। হ্যামস্ট্রিং চোটে পড়ায় পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ কেপ ভার্দের বিপক্ষে সালাহকে ছাড়াই মাঠে নামতে হবে এ প্রতিযোগিতার সবচেয়ে সফল দল মিসরকে। আর সেই ম্যাচ জিতে মিসর শেষ ষোলোতে গেলেও কাটবে না বিপদ। নকআউটেও সালাহকে পাবে না দলটি। 

সালাহকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, মিসর অধিনায়ক সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত। ফলে তাকে পরের দুই ম্যাচে দেখা যাবে না।’

তার আগে অবশ্য শেষ ম্যাচ জেতাটাই মিসরের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। দুটিতে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছে কেপ ভার্দে। গ্রুপের দুই নম্বরে থাকা মিসর দুই ম্যাচের দুটিতেই ড্র করেছে, তাদের পয়েন্ট ২। অন্য দিকে ঘানা ও মোজাম্বিকের একটি ড্রয়ের সঙ্গে আছে একটি হার। এই দুই দলের পয়েন্ট সমান ১ করে। এখন শেষ রাউন্ডের লড়াইয়ের ফলের ওপর নির্ভর করছে মিসর, ঘানা ও মোজাম্বিকের ভাগ্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা