× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৩:৫৩ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৪:১৯ পিএম

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ব্লুমফন্টেইনে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।

যুব বিশ্বকাপ এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ।


প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত, তাই যাত্রাটা কঠিন টাইগার যুবাদের জন্য। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং আসরের অন্যতম ফেবারিট টিম ইন্ডিয়া। ১৫ আসরের মধ্যে পাঁচবারই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে যে দল।


বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের কারণ হতে পারে মেন ইন ব্লুদের বিপক্ষে সবশেষ ম্যাচ। দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতকেই হারিয়েছিল দল। একপেশে সে ম্যাচে তিন বিভাগেই ছড়ি ঘুরেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।


ভিন্ন কণ্ডিশন আর বিশ্বকাপের মঞ্চ হওয়ায় ভারত পরীক্ষায় স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজেও দারুণ ছন্দে ছিল মেন ইন ব্লু শিবির। সে সিরিজে চার ম্যাচের চারটিতেই জয় তুলে নেয় উদয় শাহারানের দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা